News71.com
 Bangladesh
 09 Sep 16, 11:25 AM
 342           
 0
 09 Sep 16, 11:25 AM

বিলুপ্তির পথে এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ ।।

বিলুপ্তির পথে এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ ।।

নিউজ ডেস্কঃ ১৯৮২ সালে বিবিসির জরিপে ‘এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ’ খ্যাতি পাওয়া বটগাছটি সুইতলা বটগাছ নামে পরিচিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ বছরের পুরনো এই গাছটি অবস্থিত। তবে এশিয়ার সবচেয়ে বড় বটগাছটি এখন প্রায় বিলুপ্তির পথে। অযত্ন-অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও মানুষের নানামুখী অত্যাচারের কারণে এই ঐতিহ্যবাহী বটগাছের অস্তিত্ব এখন সংকটে।

বিচ্ছিন্নভাবে ৪ হেক্টর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই বটগাছ থেকে এখন প্রতিনিয়ত কাটা হচ্ছে ডালপালা। বটগাছের পুরো জায়গাটি সরকারের খাসজমির অন্তর্ভুক্ত। বটগাছটিকে কেন্দ্র করে পাশেই বাংলা ১৩৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে মল্লিকপুরের বাজার।

এলাকাবাসী জানায়, এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ হিসেবে অনেক জায়গা থেকে দর্শনার্থী এখানে আসেন। এর গুরুত্ব বিবেচনা করেই ১৯৯০ সালে বটগাছের পাশেই ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি রেস্টহাউস নির্মাণ করা হয়। তবে নানা জটিলতার কারণে আজও সেটি চালু করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান খান জানান, ইতিহাসখ্যাত এশিয়া মহাদেশের বৃহত্তম এ বটগাছটি রক্ষায় সরকারিভাবে উদ্যোগ নিলে এ অঞ্চলে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে করে একদিকে যেমন এলাকার ঐতিহ্য সমুন্নত থাকবে, অন্যদিকে পর্যটন কেন্দ্রের মাধ্যমে অর্থনৈতিকভাবে উপকৃত হবেন এলাকার মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন