News71.com
 Bangladesh
 09 Sep 16, 11:23 AM
 330           
 0
 09 Sep 16, 11:23 AM

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত কমপক্ষে ৫০ ।।

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত কমপক্ষে ৫০ ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঢাকা থেকে আসা এ লাইট ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে এ লাইট ট্রান্সপোর্টের বাসটি সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় আসছিলো। বাসটি কান্তনগর এলাকায় পৌঁছলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দ্রুত নামতে গিয়ে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন।

সংশ্লিষ্ট বাস-যাত্রীদের অভিযোগ, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে বাসটি ভাড়া নিয়ে তারা বাড়ি ফিরছিলেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিৎ করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এছাড়া খাদে পড়া বাসটি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন