News71.com
 Bangladesh
 09 Sep 16, 10:35 AM
 302           
 0
 09 Sep 16, 10:35 AM

ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ।।

ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ।।

নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের আলোচনা উঠলে সেখানে অবধারিতভাবেই চলে আসে ফিরোজা বেগমের প্রসঙ্গও। জাতীয় কবি নিজেও ফিরোজা বেগমের গায়কীর প্রশংসা করেছেন। নজরুল সঙ্গীতের কিংবদন্তীতূল্য এই সঙ্গীতশিল্পীর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

উল্লেখ্য, ফরিদপুরের গোপালঞ্জে ১৯৩০ সালের ২৮ জুলাই মুসলিম জমিদার পরিবারের জন্ম এই সঙ্গীতশিল্পীর। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে অল ইন্ডিয়া রেডিওতে গান করে আলোচনায় আসেন তিনি। ১৯৪২ সালে এইচএমভি থেকে তার গানের প্রথম রেকর্ড বের হয়। গানকেও ভীষণ ভালোবাসতেন। জীবনসঙ্গীও বেছে নেন সঙ্গীতজগত থেকে।

১৯৫৬ সালে সুরকার গীতিকার, গায়ক কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজা বেগমের। সঙ্গীতে অবদানের জন্য ফিরোজা বেগম স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নজরুল আকাদেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদকসহ বহু পুরস্কার পেয়েছেন। ফিরোজা বেগমের তিন সন্তানের মধ্যে দুজনই সঙ্গীতজগতের সাথে জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন