News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:52 PM
 319           
 0
 07 Sep 16, 06:52 PM

ছাত্রলীগের জেলা কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ।।

ছাত্রলীগের জেলা কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইল ছাত্রলীগের কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ পৌর উদ্যান থেকে আন্দোলনরত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।

উল্লেখ্য, সমাবেশে বক্তৃতা দেন ছাত্রলীগ নেতা মনির সিকদার ও মুকুল সহ প্রমুখ। সমাবেশে তারা বর্তমান কমিটিকে 'মনগড়া' ও 'অবৈধ' বলে আখ্যা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন