News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:51 PM
 265           
 0
 07 Sep 16, 06:51 PM

ঝিনাইদহে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু ।।

ঝিনাইদহে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামে সাপের কামড়ে নাজমা খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নাজমা খাতুন ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী।

স্বজনেরা জানান, রাতে নিজের বিছানায় শুয়েছিল স্কুলছাত্রী নাজমা খাতুন। সে সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে নাজমার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন