News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:50 PM
 284           
 0
 07 Sep 16, 06:50 PM

কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ ।।

কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ ।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে তপন কুমার বিশ্বাস (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তপন কুমার বিশ্বাস কুষ্টিয়া শহরের আ‍ড়ুয়া এলাকার রবীন্দ্র কুমার বিশ্বাসের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ শহরের আড়ুয়া পাড়ায় ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ পাশের একটি গুদামঘরে ফেলে রাখে তপন। পরে এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় তপন কুমারকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ওই বছররের ৬ জুন তপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন