News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:48 PM
 306           
 0
 07 Sep 16, 06:48 PM

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ।। পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ।। পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের সব পৌরসভাগুলোয় পশু কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সচিবালয়ে আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) পৌরসভাগুলোর নিকট ডাম্পার ট্রাক হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, খেয়াল রাখবেন, যাতে মশা-মাছি রোগ-বালাই না ছড়ায়।

মন্ত্রী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাম্পার ট্রাকের বিকল্প নেই। এমন জায়গায় আবর্জনা ফেলবেন যেখান থেকে পরিবেশ দূষণ হবে না। এবার আমরা ৭৮টি ডাম্পার ট্রাক দেব। আরও কিছু কিনব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন