News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:46 PM
 276           
 0
 07 Sep 16, 06:46 PM

লক্ষ্মীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা ।।

লক্ষ্মীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে জেমসের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেমসের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, ইপসা কর্মকর্তা দিদারুল আলম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায়  জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও শিক্ষকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কর্মশালার শুরুতেই তামাকের ব্যবহার ও মানবদেহের জন্য ক্ষতিকর প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিশদ আলোচনা করেন স্মোক ফ্রি প্রজেক্ট ইপসার টিম লিডার নাছিম বানু। এসময় প্রজেক্টরের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক তথ্য-চিত্র প্রদর্শন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন করা, শিক্ষার হার বাড়ানোসহ তামাক ব্যবহারে জন-সচেতনতা সৃষ্টির ওপর গুরোত্বারোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন