
নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে এক ইজিবাইকের চাপায় আজ বুধবার সকালে মারুফা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বড়তলী বানিহারি ইউনিয়নের বসন্তিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা।
পুলিশ জানায়, সকালে মোহনগঞ্জ থেকে একটি ইজিবাইক ঝিমটি বাজারে যাচ্ছিল। বসন্তিয়া এলাকায় বাড়ির সামনে খেলতে থাকা শিশুকে চাপা দেয় ইজিবাইকটি। ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়।
মাহেনগঞ্জ থানার এস আই খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করা হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।