News71.com
 Bangladesh
 07 Sep 16, 04:39 PM
 318           
 0
 07 Sep 16, 04:39 PM

কুয়াকাটায় জঙ্গল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ।।

কুয়াকাটায় জঙ্গল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত সংলগ্ন লেম্বু চরের জঙ্গল থেকে হাত বাঁধা অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার পুলিশ খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে।


আজ সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


মহিপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত ওই লাশের হাত দুটো পেছন দিক থেকে বাঁধা ও পরনে জিন্সপ্যান্ট ও গেঞ্জি রয়েছে।


মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান এটি খুনের ঘটনা এমনটি দাবি করে সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় একটি অজ্ঞাতনামা আসামি করে হত্যামামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন