News71.com
 Bangladesh
 07 Sep 16, 11:02 AM
 344           
 0
 07 Sep 16, 11:02 AM

বান্দরবানে 'সন্ত্রাসী' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা ।।

বান্দরবানে 'সন্ত্রাসী' সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা ।।

নিউজ ডেস্কঃ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যংয়ে সন্ত্রাসী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। গতকাল দিনগত রাত পৌনে ১টার দিকে ইউনিয়নের অংগ্য পাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী ।

নিহতরা হলেন- উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং (২৫)। তাদের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়। রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা জানান, গভীর রাতে ওই ২ যুবক থুই সা চিং মারমা নামে এক পাড়া কার্বারির ছেলের ওপর হামলা চালাতে গেলে স্থানীয় লোকজন তাদের সন্ত্রাসী সন্দেহে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।

ওসি ওমর আলী জানান, খবর পেয়ে সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন