News71.com
 Bangladesh
 05 Sep 16, 06:40 PM
 312           
 0
 05 Sep 16, 06:40 PM

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ ।।

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ ।।

নিউজ ডেস্কঃ ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ নির্দেশ দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা করে চামড়ার দাম ঠিক করে আমাদের অবহিত করবেন ও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। বাস্তবসম্মত দাম ঠিক করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

তিনি আরো বলেন, চামড়া নিয়ে সরকার কাউকে সিন্ডিকেট করতে দেবে না। জনগণ যাতে চামড়ার ন্যায্যমূল্য পায় এবং চামড়া ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা দরকার। না হলে ক্রেতা, ব্যবসায়ী ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। কোরবানিযোগ্য গবাদি পশু এক কোটি চার লক্ষ। আর স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজা করা গরু রয়েছে ৩৩ লক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন