News71.com
 Bangladesh
 05 Sep 16, 04:35 PM
 286           
 0
 05 Sep 16, 04:35 PM

কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর গ্রেফতার ।।

কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে গ্রেফতার করা হয়েছে। পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হিসাব থেকে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারি পেনশনভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লক্ষ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন আবদুল বারেক। এ বিষয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদক-কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় অভিযুক্ত আসামি বর্তমানে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অডিটর আবদুল বারেককে আজ (০৫ সেপ্টেম্বর) সোমবার তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

দুদক- কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আবদুল বারেককে দুপুরে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন