
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হয়েছে। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও। আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর।
উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।