News71.com
 Bangladesh
 05 Sep 16, 03:35 PM
 265           
 0
 05 Sep 16, 03:35 PM

রামগতিতে দু’টি লাশ উদ্ধার ।।

রামগতিতে দু’টি লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের পৃথক এলাকা থেকে আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চরলক্ষ্মী এলাকার (৯ নম্বর ওয়ার্ড) ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন জানান, বয়ারচরের গাবতলী স্লোইজ গেইটের কাছে মেঘনা নদীতে সকালে মো. জুয়েল (২৩) নামের এক জেলের লাশ পাওয়া গেছে। জুয়েল বয়ারচরের রুহুল আমিন সমাজের আবদুজ জাহেরের ছেলে।

জুয়েলের পারিবারিক সূত্রের বরাত দিয়ে হেলাল উদ্দিন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে মাছধরার ট্রলারে কাজ করতে গিয়ে আকস্মিক মৃগী রোগের উপসর্গ (খিঁচুনি) দেখা দিয়ে তিনি অজ্ঞান হয়ে নদীতে পড়ে মারা যান।

হেলাল উদ্দিন আরও জানান, বয়ারচরের রুহুল আমিন সমাজের অদুরে মেঘনা নদীতে রবিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখা যায়। ভাটার টানে লাশটি ওই এলাকার একটি ধান খেতে আটকে আছে দেখে পুলিশে খবর দেয়া হয়।

রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধারের বিষয় সুনিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন