
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজভর্তি একটি ট্রাক থেকে ৯৩৪ বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে র্যারব। পেঁয়াজভর্তি ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোয়ার্দ্দারপাড়া তালপট্টি গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে নিয়াত আলী (৩৪), উত্তর উজিরপুর গ্রামের মো. তারাবর হোসেন ওরফে বাবু (২৮), ছত্রাজিৎপুর গ্রামের মো. হারুন-অর রশিদ (২২) এবং কমলাকান্তপুর গ্রামের মো. স্বপন (২৩)।
আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রেহাইচর র্যািব ক্যাম্প এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৯৫৩) তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করে র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।