
নিউজ ডেস্কঃ ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকেট বিক্রি আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথমে আজ থেকে টিকেট বিক্রির দিন নির্ধারণ করা হয়। তবে গত শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল টিকিট বিক্রির দিন ধার্য করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ফিরতি টিকেট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। আর ৭ই সেপ্টেম্বর ১৬ই সেপ্টেম্বরের ফিরতি টিকেট, ৮ই সেপ্টেম্বর ১৭ই সেপ্টেম্বরের ফিরতি টিকেট, ৯ই সেপ্টেম্বর ১৮ই সেপ্টেম্বরের ফিরতি টিকেট এবং ১০ই সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯শে সেপ্টেম্বরের ফিরতি টিকেট।
এ বিষয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আগামীকাল থেকে ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। উল্লেখ্য, ১৩ই সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।