
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় ।
যে সকল প্রার্থী ইতোপূর্বে প্রাথমিক আবেদন করতে সক্ষম হয়নি সে সকল প্রার্থী আগামী ২০ই সেপ্টেম্বর, বিকাল ৪টা থেকে ২৪শে সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।