News71.com
 Bangladesh
 04 Sep 16, 05:42 PM
 303           
 0
 04 Sep 16, 05:42 PM

না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধুর সহযোগী আব্দুর রহিম।।

না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধুর সহযোগী আব্দুর রহিম।।

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সাবেক সংসদ সদস্য এবং বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা এম আব্দুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর ‍বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী এ তথ্য নিশ্চিত করে জানান, এম আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, মরহুমের নামাজের জানাজা বিকেল ৩টায় হাইকোর্ট প্রাঙ্গণে ও পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ শহীদ-এ তৃতীয় নামাজে জানাজা ও নিজ গ্রাম দিনাজপুর সদর উপজেলার জালালপুর ঈদগাহ ময়দানে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন