News71.com
 Bangladesh
 04 Sep 16, 02:31 PM
 364           
 0
 04 Sep 16, 02:31 PM

বগুড়ায় শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২।।

বগুড়ায় শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- পৌর শহরের উত্তর সাহাপাড়ার সরোয়ার হোসেনের স্ত্রী বেবী বেগম ও চন্ডিপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুদুর রহমান।

শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুশান্ত কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেবী বেগম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরজন মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন