News71.com
 Bangladesh
 04 Sep 16, 02:30 PM
 287           
 0
 04 Sep 16, 02:30 PM

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ।।

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ।।

নিউজ ডেস্কঃ বাছাইপর্বে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্তপর্বে ওঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টিমের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন , আগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব -১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও আমাদের মেয়েরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাদের মনোবল আরো দৃঢ় রাখবে।

তাছাড়া দক্ষতা বৃদ্ধি করতে আরো কঠোর অনুশীলনের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন