News71.com
 Bangladesh
 04 Sep 16, 02:28 PM
 329           
 0
 04 Sep 16, 02:28 PM

রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত ।।

রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত ।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেয়।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আগামী ৩০শে অক্টোবর শুনানির পরবর্তী দিন রেখে ওই দিন পর্যন্ত জামিন স্থগিত করেছে আদালত। মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান জানান, রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করেছিল। সেটা মঞ্জুর করে ৩০শে অক্টোবরের মধ্যে নিয়মিত আপিলের আবেদন করতে বলা হয়েছে। এই আদেশের ফলে এর মধ্যে অপর মামলায় জামিন পেলেও কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না মান্না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন