News71.com
 Bangladesh
 04 Sep 16, 12:30 PM
 324           
 0
 04 Sep 16, 12:30 PM

পুরস্কার ঘোষিত জঙ্গি সবুর গ্রেপ্তার

পুরস্কার ঘোষিত জঙ্গি সবুর গ্রেপ্তার

 

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেছেন, প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী পুরস্কার ঘোষিত জঙ্গি সদস্য আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ্দাম ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেছেন, সে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। গতকাল রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে। সে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অন্যতম পরিকল্পনাকারী। জঙ্গি সবুরকে ধরিয়ে দিতে এর আগে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন