
নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আগামীকাল আধাবেলা হরতালের কর্মসূচি দিয়েছে তার দল জামায়াতে ইসলাম।
গতকাল শনিবার রাতে জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুই দিনের কর্মসূচির ঘোষণা আসে, যার মধ্যে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল রয়েছে। তাছাড়া আজ রবিবার দোয়া পালনের কর্মসূচিও দিয়েছে জামায়াত।
জামায়াত আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আলবদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি।
একাত্তরে ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রামের নেতা মীর কাসেম পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনে ইসলামী ছাত্র শিবির নামে সংগঠনটির আত্মপ্রকাশের পর মীর কাসেম কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।
বহু মানুষকে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে ধরে নিয়ে নির্যাতন; কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে নির্যাতনের পর হত্যা এবং স্বাধীনতার পক্ষের লোকদের বাড়িতে অগ্নিসংযোগের মতো অপরাধে দোষী সাব্যস্ত হয় কাসেম আলী। গতকাল শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।