News71.com
 Bangladesh
 03 Sep 16, 11:54 PM
 412           
 0
 03 Sep 16, 11:54 PM

জাবিতে আবারো শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

জাবিতে আবারো শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের ব্যবধানে আবারো সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ক্যাডার হিসেবে খ্যাত শামীম ওসমান গণি।

জানা গেছে, আহত শিক্ষার্থী মো. শিমুল ইসলাম (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩ তম আবর্তন) আজ শনিবার এই ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ওই অভিযোগপত্রে শিমুল ইসলাম লিখেছেন, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাবির আল বেরুণী হল সংলগ্ন পাশ্ববর্তী এলাকা ইসলামনগরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেভি ব্লু রঙের একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশাওয়ালা ছিটকে পড়ে যান। ওই ঘটনার সময় উপস্থিত শিমুল ইসলাম নিজেও আঘাতপ্রাপ্ত হন। তখন গাড়িতে চালকের আসনে ছিলেন শামীম ওসমান গণি (ইতিহাস বিভাগ, ৩৯ তম আবর্তন)। শিমুল ইসলাম গাড়ির চালক কে ছিলেন তা জানতে চান। এতে করে ক্ষিপ্ত হয়ে শামীম ওসমান গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

আবার এদিকে, একের পর এক মারধরের ঘটনা ঘটালেও নিরব ভূমিকা পালন করে যাচ্ছে জাবি প্রশাসন। মারধরের বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান গণি বলেছেন, ‌'এটি ক্যাম্পাসের বাইরের ঘটনা। ক্যাম্পাসের বাইরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। প্রশাসন যা ইচ্ছা করুক তাতে আমার কিছু যায় আসে না।'

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেছেন, এ বিষয়ে কি ধরণের পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন