
নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেচছেন, ‘মুষ্টিমেয় কিছু বিপথগামী মানুষের কারণে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছি না। এই বিপদগামী জঙ্গিদের কারণে বর্তমানে বিশ্বের মুসলমানরা অপমানিত হচ্ছে।’
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই সব কথা বলেছেন।
রাবি প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেছেন, কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শন বা হত্যা করলে সে জান্নাতে স্থান পাবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাস এমন একটি সংকট যা সমাজকে কলুষিত করে, মানবিক ও সামাজিক মূল্যবোধের কাঠামোকে ধ্বংস করে বিশ্ব শান্তিকে বিনষ্ট করে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের ধরণ ও প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। আর একে প্রতিরোধের জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও দেশপ্রেম।