News71.com
 Bangladesh
 03 Sep 16, 10:00 PM
 351           
 0
 03 Sep 16, 10:00 PM

বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন ।। আওয়ামিলীগের নেতা জাহাঙ্গীর কবির নানক

বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন ।। আওয়ামিলীগের নেতা জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকারের চলমান জঙ্গী অভিযান নিয়ে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন ।

তিনি বলেন, তিনি (বেগম খালেদা জিয়া) তার বিতর্কিত কথাবার্তার মাধ্যমে দেশপ্রেমিক আইন-শৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। নানক আজ মোহাম্মদপুরে লালমাটিয়া মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

লালমাটিয়া কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, উপ-পুলিশ কমিশনার বিল্পব কুমার সরকার, সাংবাদিক আনিসুল হক, কাউন্সিলর হাবিবুর রহমান মিজান প্রমুখ ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জঙ্গিরা হলি আটিজানে হামলার মাধ্যমে জাপান ও ইতালির মতো উন্নয়ন অংশীদারদের ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এ দুটো বন্ধু রাষ্ট্রসহ বিশ্বব্যাপী বাংলাদেশের জঙ্গি বিরোধী সরকারি অভিযানকে প্রশংসা জানিয়ে তাদের বিনিয়োগসহ সার্বিক উন্নয়ন সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কুটনৈতিক সফলতার বহিঃপ্রকাশ ।

তিনি বলেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ২য় ক্ষমতাধর ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও বাংলাদেশের জঙ্গি বিরোধীসহ সরকারের চলমান কর্মসূচিসমূহে সহায়তার আশ্বাস দিয়েছেন। পরে রেসিডেনশিয়াল কলেজের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন