News71.com
 Bangladesh
 03 Sep 16, 09:54 PM
 343           
 0
 03 Sep 16, 09:54 PM

আশুলিয়ায় কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪ ।।

আশুলিয়ায় কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যা ব-৪। এ সময় জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রয়েরে দায়ে ৪ জনকে আটক করা হয় ।

আজ দুপুরে র্যা ব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়। আটকরা হলেন, রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক ও মানিকগঞ্জের ধলাই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে পান্না হাওলাদার (৩০), প্রেসের মেশিনম্যান ও মানিকগঞ্জের হরিরামপুর থানার বগচর এলাকার শহীদ মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪), ঢাকার ধামরাই উপজেলার ভাদালিয়া এলাকার আদর আলীর ছেলে রাজ্জাক হোসেন (২০) এবং যাত্রাবাড়ির ৭৬/১ বিবির বাগিচা মহল্লার মাসুদ রানা ।

র্যা ব-৪, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরিব বিন জলিল জানান, আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ওই প্রেসে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয় ।

পরে র্যা ব সদস্যরা ওই কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম জব্দ করে। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন