News71.com
 Bangladesh
 03 Sep 16, 06:51 PM
 330           
 0
 03 Sep 16, 06:51 PM

জঙ্গি দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান ।। পুলিশের আইজিপি 

জঙ্গি দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান ।। পুলিশের আইজিপি 

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গি দমনে সমাজের সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে আইজিপি এ কথা বলেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। আইজিপি জানান, সমাজে অপরাধ দমনে ও পুলিশ জনতার সুসম্পর্ক গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এর মাধ্যমে নিরসন করা যায়। তিনি জঙ্গি দমনে পুলিশের ভূমিকা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তিনি রাজশাহী মহানগরীতে বিট পুলিশিং এর কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন ।

উল্লেখ্য যে, ১৯৯২ সালের পয়লা জুলাই থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে কমিউনিটি পুলিশিং এর কমিটির সদস্যরা ব্যানার নিয়ে উৎসবের আমেজ নিয়ে সমাবেশে যোগদান করেন।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে বক্তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং দেশ থেকে জঙ্গি দমনে সবাই একাত্মতা প্রকাশ করেন ।

সমাবেশে রাজশাহী মহানগরীর ৪ টি থানার ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আব্দুল খালেক রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশিদ হোসেন, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগরীর আওয়ামিলীগের সভাপতি এ এইচ এম খায়রুজাম্মান লিটন, রাজশাহী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উল্লেখযোগ্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন