
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে একটি বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তখন তাদের কাছ থেকে ১১শ’ পিস ইয়াবা ও ৮৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার সারারাত নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ৬০ জনকে গ্রেফতার এবং বিপুল ইয়াবাও মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন ভঙ্গ করায় ৪৪৪টি মামলা দায়ের করা হয়েছে।