
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরো সময় চেয়েছেন জামায়াত নেতা মীর কাসেম আলী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলসুপার প্রশান্ত কুমার বনিক এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আজ বৃহস্পতিবার সকাল ১১টা দিকে মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষার আবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি প্রাণভিক্ষা চাওয়া সিদ্ধান্তের বিষয়ে আরো কিছু সময় চেয়েছেন। আর সেই সময় কতটা এটা নিশ্চিত করে কিছু বলেননি।
তিনি আরও বলেছেন, এ সময়টা আর কতটুকু দেয়া হতে পারে সেটা সরকার ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
গত মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ খারিজ সংক্রান্ত রায়ের কপি গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এসে পৌঁছেছ দেয়া হয়। রাত অনেক বেশি হওয়ায় রাতে মীর কাসেম আলীকে তা পড়ে শুনানো হয়নি। পরে গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টায় আনুষ্ঠানিকভাবে পড়ে শুনানো হয়। ৬৩ বছর বয়সী মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দী রয়েছেন।