News71.com
 Bangladesh
 01 Sep 16, 12:03 PM
 428           
 0
 01 Sep 16, 12:03 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বন কর্মকর্তাকে জীবননাশের হুমকি  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বন কর্মকর্তাকে জীবননাশের হুমকি   

 

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বন কর্মকর্তাকে মামলা তুলে নিতে মোবাইল ফোনে জীবননাশর হুমকি দিয়েছে। এই বিষয়ে ঐ বন কর্মকর্তা কাশিয়ানী থানায় সাধারণ ডায়রি করেছেন।

এতে করে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গেড়াখোলা থেকে শিবগাতী এলাকা পর্যন্ত  রাস্তার দুই পাশে থাকা সরকারি বন বিভাগের সৃজিত ৩১৪টি বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় বন কর্মকর্তা বাদী হয়ে উপজেলার বাগিয়া গ্রামের মৃত ভুপেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে ভবসিন্দু বিশ্বাস (ভালা ) সহ ৪ জনকে আসামি করে গত ২১ আগস্ট কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলা দায়ের করার পর থেকে আসামি ভবসিন্দু বিশ্বাসের লোকজন অব্যাহত ভাবে তাকে জীবননাশের হুমকি প্রদান করে যাচ্ছেন। পরে এই বিষয়ে বন কর্মকর্তা বাদী হয়ে গত ৩১ আগস্ট কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

কাশিয়ানী উপজেলা বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেছেন, সরকারি সম্পদ রক্ষা করার জন্য আমি মামলা করেছি। এই মামলা করার পর থেকেই আসামিদের লোকজন আমাকে মামলা তুলে আনার জন্য জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে বারবার। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন