
নিউজ ডেস্ক: সাভারের মুশরিখোলায় দাবিকৃত চাঁদা না দেয়ায় একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে কিছু সন্ত্রাসীরা। এতে করে আহতদের সাভারের আল মদিনা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বাগবাড়ি এলাকার ব্যবসায়ী এখলাস সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় জানা গেছে, মুশরিখোলার বাগবাড়ি এলাকায় ৪ তলা একটি ভবননির্মাণ করছেন ব্যবসায়ী এখলাস সরকার। ওই এলাকার সন্ত্রাসীরা ভবন নির্মাণ বাবদ তার কাছে মিষ্টি খাওয়ার জন্য ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আজ সকালে তার বাড়িতে হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়েছে।
এই ঘমঘটনায় সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেছেন, এই ঘটনার তদন্ত চলছে। মামলার প্রস্তুতিও চলছে।