News71.com
 Bangladesh
 01 Sep 16, 11:30 AM
 379           
 0
 01 Sep 16, 11:30 AM

খুলনায় দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত ছাত্রলীগ কর্মী।।

খুলনায় দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত ছাত্রলীগ কর্মী।।

 

নিউজ ডেস্কঃ খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে মজিদ মেটোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রোহান সিটি কলেজের ডিগ্রির ছাত্র। তার বাসা মহানগরীর বানিয়াখামার। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে রাত ১১টার দিকে মহানগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ সাংবাদিকদের বলেন, পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত আক্রমণ করে রোহানের দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। এছাড়া রোহানের ওপর হামলার ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন