
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াতের আমীর মজাহারুল ইসলামকে (৪৪) আটক করেছে পুলিশ। আজ বিকেলে তাকে আটক করা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, বোদা বাজার সংলগ্ন আটোয়ারী উপজেলার সাতখামার এলাকা থেকে মজাহারুল ইসলামকে আটক করে আটোয়ারী থানা পুলিশ। আটক মজাহারুল ইসলাম সাতখামার ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ।
আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, জামায়াতের ডাকা হরতাল ও আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে ।