News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:51 PM
 353           
 0
 31 Aug 16, 11:51 PM

মানিকগঞ্জে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ আগামীকাল ।।

মানিকগঞ্জে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ১৪ দলের এক সমাবেশ আগামীকাল বিকাল ৩টায় মানিকগঞ্জ জেলা সদরে অনুষ্ঠিত হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ।

কেন্দ্রীয় ১৪ দলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন মানিকগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ।

এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফীন টুটুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন এমপি, মমতাজ বেগম এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়াসহ স্থানীয় ১৪ দল এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন