News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:47 PM
 343           
 0
 31 Aug 16, 11:47 PM

কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক বৈশ্বিক ফোরামে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী ।।

কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক বৈশ্বিক ফোরামে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী ।।

 

নিউজ ডেস্কঃ কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক বৈশ্বিক নির্বাহি ফোরামে অংশ নিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজু দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ৩ দিনব্যাপী “নবম ইন্ডিয়া ক্যাম-২০১৬” শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের অংশ হিসেবে এ ফোরাম আয়োজন করা হচ্ছে ।

উল্লেখ্য, ১ থেকে ৩ই সেপ্টেম্বর মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী অনন্ত কুমারের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। এতে তিনি ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মোঃ আলী আক্কাছ এবং শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব-উল-আলম প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত রয়েছেন ।

ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহি, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্প উদ্যোক্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন ।

এবারের বৈশ্বিক নির্বাহি ফোরামে কেমিক্যাল ও পেট্রোকেমিক্যালখাতে বিদ্যমান সম্ভাবনা অনুসন্ধান ও সবুজ শিল্পায়নে এর ব্যবহার নিয়ে আলোচনা হবে। ভারতের উদীয়মান কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্পখাতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, প্রতিবেশি দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং নরেন্দ্র মোদি সরকার ঘোষিত “স্বচ্ছ ভারত” কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে এ ফোরাম আয়োজন করা হয়েছে ।

আন্তর্জাতিক এ ফোরামে অংশগ্রহণের ফলে বাংলাদেশের রসায়ন ও পেট্রোকেমিক্যাল শিল্পখাতে আধুনিক প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়েগের ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী ৩ই সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন