News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:39 PM
 325           
 0
 31 Aug 16, 11:39 PM

বঙ্গবন্ধুকে হত্যার অনুমোদন দিয়েছেন জিয়া: নৌমন্ত্রী শাহজাহান খান

বঙ্গবন্ধুকে হত্যার অনুমোদন দিয়েছেন জিয়া: নৌমন্ত্রী শাহজাহান খান

 

নিউজ ডেস্ক: নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, "ইতিহাস কখনো মিথ্যা বলে না। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত রয়েছে, আজ বঙ্গবন্ধুর ঘাতকরা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করেছে। যারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত, তাদের সবার বিচার করা হবে।’

আজ বুধবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে জাতীয় শোকদিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গিবিরোধী সমাবেশ শেষে তিনি এই কথা বলেন নৌমন্ত্রী।

এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, "৩ বছর ৭ মাসের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই জিয়াউর রহমান তখন ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান। খুনিরা যখন তার কাছে গিয়ে বলেছে, আমরা বঙ্গবন্ধুকে হত্যা করতে চাই। তখন তার দায়িত্ব ছিল রাষ্ট্রপতিকে রক্ষা করা। কিন্তু তিনি তা করেননি। বরং যে খুনিরা জিয়াউর রহমানের কাছে গিয়েছিল, জিয়াউর রহমান তাদের ইংরেজিতে বলেছিলেন, "আমরা বড় অফিসার। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তোমরা যদি পারো এগিয়ে যাও।"

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন