News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:35 PM
 338           
 0
 31 Aug 16, 11:35 PM

চট্টগ্রামে তিন শিবির কর্মীর ২১ বছর করে কারাদণ্ড ।।

চট্টগ্রামে তিন শিবির কর্মীর ২১ বছর করে কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে বুধবার তিন শীর্ষ শিবির ক্যাডারের প্রত্যেককে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ট্রাইব্যুনাল। আদালত সূত্রে জানা যায়, বিশেষ ট্রাইব্যুনাল-৭- এর বিচারক যুগ্ম জেলা জজ বিলকিস আক্তার বুধবার এ রায় দেন। দণ্ডিত শিবির কর্মীরা হলো- মোহাম্মদ সারোয়ার ওরফে বাবলা, নূরুন্নবী ওরফে ম্যাক্সন এবং মানিক ওরফে গিট্টু মানিক। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালের ০৬ জুলাই তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বায়েজিদ থানাধীন হামিদপুর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড বুলেটসহ ওই শিবির ক্যাডারদের গ্রেপ্তার করে। এ ঘটনায় বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম ওই শিবির ক্যাডারদের আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এ মামলায় বায়েজিদ থানার পুলিশ ২০১১ সালের ০৮ আগস্ট বায়েজিদ থানার পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২০১২ সালের ২৬ জানুয়ারি আদালত চার্জ গঠন করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন