News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:34 PM
 350           
 0
 31 Aug 16, 11:34 PM

৩৫ ছাত্রী অসুস্থ ।। কারণ নির্ণয়ে কমিটি গঠন

৩৫ ছাত্রী অসুস্থ ।। কারণ নির্ণয়ে কমিটি গঠন

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার রামগড়ে বুধবার গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আকস্মিকভাবে অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৫ জন ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে চিকিৎসকরা অসুস্থ হওয়ার কারণ হিসাবে ‘গণ মনস্তাত্বিক রোগ’ বললেও এ ব্যাপারে আরো নিশ্চিত হতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার তারেক নিজামী জানান, অসুস্থ হয়ে পড়া সব ছাত্রীই এখন সম্পূর্ণ সুস্থ। তাদের ভয়ের কোন কারণ নেই। ছাত্রীরা অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদঘাটনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার রতন খীসাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন