News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:29 PM
 311           
 0
 31 Aug 16, 11:29 PM

হরতালে মাঠে ছিল না জামায়াত ।।

হরতালে মাঠে ছিল না জামায়াত ।।

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অভিযোগে মীর কাসেম আলীকে ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা জামায়াত ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল তেমনভাবে পালিত হয়নি। হরতাল ডেকে মাঠে তাদের দেখা যায়নি। রাজধানীতে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন কোন মিছিল বের করেনি।

জামায়াতের এই হরতালে বুধবার রাজধানীতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট, সরকারি ও বেসরকারি সকল অফিস খোলা ছিল। পরিবহন সেক্টরেও ছিল স্বাভাবিক পরিস্থিতি। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূর-দূরান্তের বাস ছেড়ে গেছে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো ঢাকার বাইরে ছেড়ে যায়নি। হরতালের নিরাপত্তায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন।

রাজধানীর বাইরে বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহেও একই অবস্থা বিরাজ করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ছিল স্বভাবিক অবস্থা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন