News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:27 PM
 300           
 0
 31 Aug 16, 11:27 PM

যত বাধাই আসুক বিচার চলবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যত বাধাই আসুক বিচার চলবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি। বিচারের রায় আমরা কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও আমরা কার্যকর করেছি, করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে।’ এক্ষেত্রে যত বাধা-ই আসুক না কেন বিচার চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক আলোচনায় সভায় তিনি এ সব কথা বলেন।

পঁচাত্তরে বাবা-মাসহ স্বজন হারানোর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, যারা স্বজন হারানোর বেদনা নিয়ে এখনও বেঁচে আছেন, তাদের দুঃখ আমি বুঝি, আর কেউ না বুঝুক। একাত্তরে যারা আপনজন হারিয়েছেন, তাদের ব্যথা-বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন