
নিউজ ডেস্কঃ স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে ময়মনসিংহ দায়রা জজ আদালত। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমির উদ্দিন এ রায় প্রদান করেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ফকিরাকান্দা পশ্চিমপাড়া নিবাসী আবুল হোসেনর ছেলে ফখরুল প্রথম স্ত্রী শিরিনাজ বেগমের বিনা অনুমতি কার্নিজ ওরফে তানিয়া নামে একজনকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দিয়ে দ্বিতীয় স্ত্রী কার্নিজ ওরফে তানিয়াকে হত্যা করে। এ মামলায় ফখরুলকে যাবজ্জীবন সাজা হয়। ১১ বছর সাজা ভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে ২০১২ সালের ২৬ মার্চ বিকাল ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে জবাই করে হত্যা করে