
নিউজ ডেস্কঃ এবারের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার (০২ সেপ্টেম্বর) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত নম্বর গুলোতে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে ।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।