News71.com
 Bangladesh
 31 Aug 16, 05:42 PM
 294           
 0
 31 Aug 16, 05:42 PM

ভারতে সাত বাংলাদেশি জেলের লাশ উদ্ধার।।

ভারতে সাত বাংলাদেশি জেলের লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সমুদ্রে ডুবে যাওয়া মাছ ধরার একটি ট্রলার থেকে সাত বাংলাদেশি মৎস্যজীবীর লাশ উদ্ধারের দাবি করছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) লাশগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় মৎস্যজীবী ও পুলিশ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশের ওই ট্রলারটি ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়েছিল। গতকাল দুপুরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার পার্থপ্রতিমা থানার ব্রজবললভপুরের বঙ্গোপসাগরে ট্রলারটিকে উল্টো হয়ে ভাসতে দেখা যায়। এরপর সেটিকে টেনে পার্থপ্রতিমার মাথাভাঙ্গা নদীতে নিয়ে আসে কয়েকটি ভারতীয় ট্রলার।

খবর পেয়ে পার্থপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে সাতটি লাশ উদ্ধার করে। উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, ডুবে যাওয়া ট্রলারটির নাম এফবি নূরে আলম। ট্রলার থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তারা নিশ্চিত হয়েছে, ট্রলারটি বাংলাদেশের। নিহত ব্যক্তিরা বাংলাদেশি মৎস্যজীবী। তাদের বাড়ি চট্টগ্রামে।

লাশগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন