
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জে ১১০টি ককটেলসহ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানকে আটক করেছে স্থানীয় পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রাজনগর নতুনবাজার এলাকা থেকে আটক করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েস আলম।
তিনি বলেন, রাজনগর নতুনবাজারস্থ ফাইভ স্টার কিন্ডারগার্ডেন স্কুলে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে অন্য সব নেতাকর্মী পালিয়ে গেলেও ফয়জুর রহমানকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় বৈঠকস্থল থেকে মোট ১১০টি হাতবোমা, কিছু লিফলেট ও নিষিদ্ধ বই উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বুধবারের হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা এই বৈঠক করছিল বলে দাবি করেন ওসি।