News71.com
 Bangladesh
 31 Aug 16, 05:40 PM
 271           
 0
 31 Aug 16, 05:40 PM

শাহপরীর দ্বীপে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ।।

শাহপরীর দ্বীপে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

আজ বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের পেটি অফিসার মো. কামাল উদ্দিন।

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন