News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:35 PM
 282           
 0
 31 Aug 16, 03:35 PM

ঈদে ঘরমুখি মানুষকে বিশেষ সেবা দেবে বিআরটিসির ৪০০ বাস ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঈদে ঘরমুখি মানুষকে বিশেষ সেবা দেবে বিআরটিসির ৪০০ বাস ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ এবার ঈদে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৪শ বাস গাবতলী ও মহাখালী থেকে দেশের বিভিন্ন রুটে বিশেষ সেবা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আগামীকাল থেকে এসব বাসের অগ্রিম টিকিট ছাড়া হবে। এছাড়া ঈদের আগের দিন সাভার, নবীনগর ও চন্দ্রায় ৩০টি ও রাজধানী থেকে ৫০টি বাস যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রুটে ছেড়ে যাবে। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালেয়র সম্মেলন কক্ষে এ তথ্য দেন মন্ত্রী। মন্ত্রী ব্রিফিংয়ে জানান, ঈদুল আজহার সময় রাজধানীসহ ঢাকার পাশ্ববর্তী, বিশেষ করে পশুর হাটের কাছাকাছি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে ১ হাজার রোভার স্কাউট সদস্য নিয়োজিত থাকবেন ।

তাছাড়া গার্মেন্টসগুলোকে আলাদা আলাদা দিনে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজিএমইএ নেতাদের। সাভার নবীনগর ও আশুলিয়া এলাকার গার্মেন্টসগুলো একদিন ও গাজীপুর, টঙ্গী এলাকায় অন্য একদিন ছুটি দেওয়ার আহ্বান জানানো হয় বলে জানান ওবায়দুল কাদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন