
নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা থেকে পরিবারের কয়েকজন সদস্য কাসিমপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। মীর কাসেম আলী গাজীপুরের কাসিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।