News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:24 PM
 317           
 0
 31 Aug 16, 03:24 PM

হাতিয়া পৌরসভায় সাতদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ।।

হাতিয়া পৌরসভায় সাতদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া পৌরসভায়য় সাতদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগ পড়েছে ওই পৌরসভার জন সাধারণ।

জানা গেছে, এ পৌরসবায় ছয়টি জেনারেটরের মধ্যে তিনটি চালু রয়েছে। এ তিনটি জেনারেটর দিয়েই পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ চলছিল। কিন্তু পিডিবির কিছু অসাধু কর্মচারী প্রতিদিন কয়েক শ অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার অবৈধ সুযোগ করে দেয়ায় বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যে কারণে উপজেলা শহর ওছখালী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় গত শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

জেনারেটর অপারেটর মো. জাবেদ জানান, ২নং এবং ৪নং জেনারেটরটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে।

অপরদিকে সহকারী প্রকৌশলী (আবাসিক) গাজী মো. গিয়াস উদ্দিন জানান, জেনাররেটগুলো মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় মেরামত করা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন